২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

কৃষির গুচ্ছে ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, আবেদন ফি ১২০০

এগ্রিবার্তা ডেস্ক ১৯ জানুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষির গুচ্ছে ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল, আবেদন ফি ১২০০

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,২০০ টাকা। আগামী ১২ এপ্রিল ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নেতৃত্বে এই গুচ্ছ পরীক্ষার আয়োজন করা হবে।

বাকৃবির উপাচার্যের কার্যালয়ে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত সভায় ভর্তি সংক্রান্ত এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ।

এই শিক্ষাবর্ষের ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১%, এবং উপজাতি, পার্বত্যাঞ্চলের বাংলাদেশি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১% কোটা বরাদ্দ থাকবে। আবেদন প্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। ভর্তি পরীক্ষার শর্তাবলী অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত তথ্যাবলী সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে।

কৃষিগুচ্ছে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ২. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ৬. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।