২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলজুড়ে গাঁজা গাছ

এগ্রিবার্তা ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলজুড়ে গাঁজা গাছ

রাজধানীর ঐতিহ্যবাহী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলের আশেপাশে গাঁজার গাছের সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রথমে এসব গাছকে সাধারণ আগাছা মনে করা হলেও, পরে কিছু শিক্ষার্থী নিশ্চিত হন যে এগুলো আসলে গাঁজার গাছ। খবরটি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে আলোচনা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল ও নবাব সিরাজউদ্দৌলা হলের আশেপাশে গাছগুলো দেখা গেছে। শিক্ষার্থীদের অনেকেই আগ্রহ নিয়ে গাছগুলো পর্যবেক্ষণ করেন এবং বিষয়টি যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জানানো হয়।

এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ মাসুম জানান, এগুলো ‘বুনো গাঁজা’ বা ভাংয়ের গাছ, যা সাধারণ গাঁজার একটি ভিন্ন প্রজাতি। এটি সরাসরি উচ্চ মাত্রার নেশা সৃষ্টি না করলেও, কিছু মাত্রায় নেশার উদ্রেক ঘটাতে পারে।

বোটানি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসাইন বলেন, এটি গাঁজার ‘ওয়াইল্ড ভ্যারাইটি’, যা প্রচলিত গাঁজার মতো ব্যবহৃত হয় না। তবে, এটি মাদকদ্রব্য হিসেবে ব্যবহারের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরফান আলী বলেন, "আমাদের কাছে এই বিষয়টি নিয়ে আগে কোনো অভিযোগ আসেনি। তবে এখন যেহেতু বিষয়টি জানা গেছে, দ্রুত ব্যবস্থা নিয়ে গাছগুলো অপসারণ করা হবে।"

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন।

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।