২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবিতে ‘কৃষিকন্যা হল’ এর দ্বিতীয় ফেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

এগ্রিবার্তা ডেস্ক ২৪ মার্চ ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবিতে ‘কৃষিকন্যা হল’ এর দ্বিতীয় ফেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসন সংকট নিরসনে ‘কৃষিকন্যা হল’ এর সম্প্রসারণ কাজের (দ্বিতীয় ফেজ) ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এছাড়া প্রকৌশল শাখার প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহাঃ এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপাচার্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্ধারিত সময়ে কাজ শেষ করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান বজায় রাখতে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

দ্বিতীয় ফেজের এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে:

  • ৫-তলা ছাত্রী ভবনের সম্প্রসারণ
  • ভবনের রেট্রোফিটিং (ভবনের কাঠামোগত শক্তি বৃদ্ধির কাজ)
  • ১-তলা ভবনের মেরামত ও সংস্কার (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক কাজ)

এই নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে মেসার্স মাল্টিপ্লেক্স এন্টারপ্রাইজ - মেসার্স এস আলম কন্সট্রাকশন এবং এর তত্ত্বাবধানে রয়েছে বাকৃবি প্রকৌশল শাখা।

এই প্রকল্পের মাধ্যমে বাকৃবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সংকট অনেকাংশে কমে আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।