২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

এগ্রিবার্তা ডেস্ক ২৭ মার্চ ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
৯ বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

কৃষি গুচ্ছভুক্ত সরকারি ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময় অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টার পরিবর্তে একই দিনে বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি ৪র্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার এ সময় পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্য লড়বেন ২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো হল: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।