২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যারিয়ার

পঞ্চগড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ

এগ্রিবার্তা ডেস্ক ১২ এপ্রিল ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পঞ্চগড়ে বেকার যুবকদের কর্মসংস্থানে মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ

পঞ্চগড় জেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দু’দিন ব্যাপী মাশরুম ও মুক্তা চাষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গত শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দু’দিন ব্যাপী এ কর্মশালা শুরু হয়।

এই প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন-সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক ড. মো. নজরুল ইসলাম।

পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্কের উদ্যোগে ও জেলা প্রশাসন আয়োজিত দু’দিনের এই কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার মোট ৫৪ জন বেকার যুবক- যুবতি অংশ নিচ্ছেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানো এবং তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও স্বনির্ভর করার লক্ষেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।