দিনাজপুরে কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ
দিনাজপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আধুনিক ধান কাটার মেশিন ‘কম্বাইন হারভেস্টার’ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে জেলার ১৩টি উপজেলায় ২০ জন কৃষককে ২০টি কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়।
দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, খাদ্যের জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে চলতি বছর কম্বাইন হারভেস্টার ধান কাটা-মাড়াই মেশিন অর্ধেক ভুতুর্কি মুল্যে প্রদানের জন্য বরাদ্দ করা হয়। কৃষকদের সহজে ধান কাটা-মাড়াই কাজ করতে এ অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
কৃষি বিভাগের সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ কৃষি বিভাগ থেকে ১৩ টি উপজেলার মধ্য ৭ টি উপজেলায় দুটি করে ১৪ টি এবং অপর ৬ টি উপজেলায় ১ টি করে ৬ টি কম্বাইন হারভেস্টার কৃষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী, চিরিরবন্দর ও নবাবগঞ্জ উপজেলায় দুটি করে ১৪ টি কম্বাইন হারভেস্টার ধান কাটার মেশিন বিতরণ করা হয়।
অপর ৬ টি উপজেলা কাহারুল, বোচাগঞ্জ, খানসামা, বিরামপুর ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় ১ টি করে কম্বাইন হারভেস্টার কৃষকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
কৃষি বিভাগের সূত্রটি জানায়, গত ৫ বছরে জেলার ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়নের কৃষকদের আধুনিক যন্ত্র ব্যবহারে ধান কাটা ও মাড়াাই কাজে সহজলভ্য করার জন্য কৃষি মন্ত্রণালয় অর্ধেক ভুতুর্কি মুল্যে প্রায় ৫ শতাধিকের অধিক কম্বাইন হারভেস্টার আধুনিক ধান কাটার মেশিন বিতরণ করেছেন।ফলে ইরি -বোরো মৌসুমে কৃষকদের শ্রমিক সংকটে ধানকাটা নিয়ে সমস্যায় পড়তে হয় না। একটি কম্বাইন হারভেস্টার মেশিন প্রতিদিন ৫০ একর জমির ধান কাটা ও মাড়াই কাজ করতে পারে।
বাসস:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।