২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

দুর্ঘটনার কবলে বাকৃবির ১০ শিক্ষক

বাকৃবি প্রতিনিধি: ২৭ মে ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
দুর্ঘটনার কবলে বাকৃবির ১০ শিক্ষক

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১০ জন শিক্ষক। 
সোমবার সকালে ঢাকা যাওয়ার পথে ত্রিশাল উপজেলার কানহর বাজার এলাকায় শিক্ষকদের বহনকারী মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন। ড. মামুন বলেন, সোমবার সকালে ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বাকৃবির এগ্রোনমি বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার পাল, এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হাসান সিদ্দিকী, ড. মোর্শেদা নাসরীনসহ ১০ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাসে করে যাচ্ছিলেন। 

মাইক্রোবাসটি ত্রিশাল উপজেলার কানহর বাজারের কাছে পৌঁছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষ বাধে।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিক্ষকরা সবাই সুস্থ আছেন। যাদের চোট লেগেছিল, তারা নিকটস্থ হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গাড়ি চালক আনোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
 

বাকৃবি প্রতিনিধি:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।