বড়শিতে বিশাল কাতল মাছ ধরা পড়ল ধানমন্ডি লেকে
ধানমন্ডি লেকে মাঝেমধ্যে সৌখিন শিকারীদের মাছ ধরতে দেখা যায়। তবে সেখানে কী ধরনের মাছ রয়েছে তা নিয়ে অনেকেই সন্দিহান। তবে সৌখিন মাছ শিকারীরা এবার ধানমণ্ডি লেক থেকে ধরলেন দানব আকারের বড় একটি কাতল।
বড়শি দিয়ে মাছ ধরছিলেন রুবেল। এই মাছ ধরার সময়ই বড়শিতে টান লাগে। একটু জোরে টান দিতেই বোঝেন বড় কোনো মাছ হবে। বড়শিকে ধীরে ধীরে নিজের দিকে টেনে আনেন। এরপর একটি ক্যাচিং নেট দিয়ে মাছটাকে ওপরে তুলে আনেন। মাছটাকে তলে আনতেই দেখা যায়ে টি একটি বিশালাকার কাতল মাছ। মাছটি ধরেন রুবেল ও জুয়েল।
সম্প্রতি একটি ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে। এতো বড় মাছ ধরা পড়ায় নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন। কেননা গত বছরই ধানমন্ডি লেকের সব মাছ মরে যায়।
গত বছরের আগস্টে ঢাকার ধানমন্ডি লেকে মরে ভেসে ওঠে কয়েক হাজার মরা মাছ। সেসময় প্রায় দেড় মেট্রিক টন মরা মাছ অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা সেসময় বলেন, “মাছ চাষের জন্য লেক ইজারা দেওয়া হয়। হয়ত আগের ইজারাদারকে ক্ষতিতে ফেলতে কেউ বিষ প্রয়োগ করতে পারে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।