২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

‘জাতীয় পরিবেশ পদক’ পেল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

এগ্রিবার্তা ডেস্ক ২৭ জুন ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
‘জাতীয় পরিবেশ পদক’ পেল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

'জাতীয় পরিবেশ পদক-২০২৪' পেয়েছে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণিতে এই মর্যাদাপূর্ণ পদক দেওয়া হয়।

বুধবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 'বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৫' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠিত এই পদক দেওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে পদকটি গ্রহণ করেন বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ।

বারি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়ে থাকে। পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে এবার এই পদকে ভূষিত করা হয়।

উল্লেখ্য, জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯) অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ (বাইশ) ক্যারেট মানের দুই (দুই) তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য ও আরও ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই অর্জন দেশের টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে তাদের নিরলস প্রচেষ্টার একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।