২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বিদেশে গেল না বাঘার আম, ব্যবসায়ীরা হতাশ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ১ জুলাই ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বিদেশে গেল না বাঘার আম, ব্যবসায়ীরা হতাশ

রাজশাহীর বাঘা উপজেলার আম এবার গেল না বিদেশে। এতে ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। গত মৌসুমে ১০৫ টন আম ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে।  

প্রত্নতাত্তিক নিদর্শন ৫০০ বছরের পুরনো বাঘা শাহী মসজিদ। এই মসজিদের শিলালিপিতে আমের ঐতিহ্য বহন করছে। সেই আম ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রপ্তানি হয়েছে বিদেশে।

কিন্তু এবার অতি বৃষ্টির কারনে আমের রঙ ভাল না হওয়ায় রপ্তানিকারক প্রতিষ্টান আম নিতে আগ্রহী না হওয়ার কারনে এবার এই উপজেলার আম রপ্তানি হচ্ছে না।  এ কারনে স্থানীয় ব্যবসায়ীরা হত্যাশার মধ্যে পড়েছেন।

জেলায় ১৭ হাজার ৯৪৩ হেক্টর আমবাগানের মধ্যে বাঘা উপজেলায় আট হাজার ৫৭০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উপজেলায় উল্লেখযোগ্যে আমের মধ্যে গোপাল ভোগ, হিমসাগার, আম্রপালি, ল্যাংড়া, তোতাপরি, ফজলি, লখনা। এই আম ১৪ বছর রপ্তানি করা হয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে, পর্তুগাল, ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে।

এ বিষয়ে কলিগ্রামের বিদেশে চালানকারী আম ব্যবসায়ী আশরাফু-দৌলা বলেন, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় শাহী মসজিদের শিলালিপিতে আমের টেরাকোটা অংকিত ছবি সম্বলিত মোড়ক তৈরি করে দিয়েছিলেন। সেই মোড়কে আমের প্যাকেট জাত করে বিদেশে আম রপ্তানি করা হয়েছে।  কিন্তু এবার আম রপ্তানিকারক প্রতিষ্ঠান নেয়নি। এতে চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেন।

উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান বলেন, বাঘার আম দেশে পরিচিত অর্জন করে বিদেশে রপ্তানি করা হয়। কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারনে আমের রঙ রপ্তানি যোগ্য না হওয়ায় তারা গ্রহণ করেনি।


 

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।