সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণ
সিংড়ায় বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, শীতকালীন পেঁয়াজ কন্দ ও শাক-সবজির বীজ, সার বিতরণ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে এসব কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়. ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাঁচজন কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণ এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি মেশিনের মাধ্যমে একজন কৃষক ৩০০ মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও বিনামূল্যে ৩০ জন কৃষকের প্রত্যেকে ১২০ কেজি করে পেঁয়াজ কন্দ এবং ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার এবং ১১০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরণের শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।