‘কৃষি-কৃষককে ক্ষতিগ্রস্ত করে এমন নেতিবাচক সংবাদ করা যাবে না’
কৃষি সংবাদের ক্ষেত্রে সমস্যা ও সমালোচনা তুলে ধরতে হবে। তবে দেশের কৃষি ও কৃষককে ক্ষতিগ্রস্ত করে এমন নেতিবাচক সংবাদ করা যাবে না মন্তব্য করেছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক।
বুধবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিএআরএফের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
সচিব বলেন, কৃষিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদমাধ্যম। তবে কোনো কোনো সময় নেতিবাচক সংবাদ কৃষিপণ্যের গ্রাহকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা উৎপাদন এবং এর সঙ্গে জড়িত কৃষকদের জন্য ক্ষতিকর হয়। একজন সংবাদকর্মী তার দায়িত্ববোধের জায়গা থেকেই এসব বিষয়ে সতর্ক থেকে সংবাদ পরিবেশন করবে বলে প্রত্যাশা করি।
অনলাইন ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।