২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে: কৃষি উপদেষ্টা

এগ্রিবার্তা ডেস্ক ২২ জুলাই ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নভেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে: কৃষি উপদেষ্টা

আগামী নভেম্বর মাস পর্যন্ত দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মালয়েশিয়ায় সারের দাম বেড়ে গেছে। অন্য দেশ থেকে সার আমদানির চেষ্টা করছে সরকার।

সোমবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, সারের দাম নিয়ে নয় ছয় ও ডিলারের লাইসেন্সের ক্ষেত্রে যারা ঝামেলা করেছেন, তাদের বাদ দিয়ে নতুন ডিলারশিপ দেয়া হবে।

তিনি বলেন, কৃষকদের জন্য সারের দাম নিয়ে যেন কেউ কারসাজি না করতে পারে তার জন্য ডিলারশিপ নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে।

উপদেষ্টা জানান, এ বছর আলুর নায্য দাম পায়নি কৃষকরা। ভবিষ্যতের কথা চিন্তা করে সারাদেশে ১০০ কোল্ড স্টোরেজ চালু করার কথা ভাবছে সরকার।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।