২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

এগ্রিবার্তা ডেস্ক ৮ আগস্ট ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সিফাত মোল্লা (২৫) ও মো. মাসুম বেগ (২৫)।

শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান জানান, গত ৫ জুলাই সকাল সাড়ে দশটার দিকে এক ব্যক্তি ‘চাঁদপুর ইলিশ ঘাট’ নামের একটি পেজে ইলিশ মাছের লোভনীয় বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে তিনি পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। পরে বিভিন্ন কৌশলে প্রতারকরা তাকে ইলিশ ক্রয়ের আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে বিভিন্ন নম্বরে টাকা পাঠাতে বাধ্য করে। এভাবে তার কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন।

ডিএমপির উপ-কমিশনার জানান, তদন্তে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ প্রথমে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় নড়াইল সদর থানার রতনগঞ্জ বাজার থেকে মো. সিফাত মোল্লাকে ও পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সোয়া ৫টা ১৫ মিনিটে কালিয়া থানা এলাকা থেকে মো. মাসুম বেগকে গ্রেপ্তার করে।  

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।