২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

সরকার ৫০ হাজার টন আলু কিনবে

এগ্রিবার্তা ডেস্ক ২৮ আগস্ট ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সরকার ৫০ হাজার টন আলু কিনবে

আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেটে কেজিপ্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা দাম নির্ধারণ করেছে সরকার। একইসঙ্গে ৫০ হাজার টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ এবং আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে বিক্রি করা হবে।

বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য কম থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুসারে কৃষি সচিবের নেতৃত্বে একটি চার সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়, যেখানে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবরা সদস্য হিসেবে ছিলেন।

কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার আলুর ন্যূনতম দাম নির্ধারণ ও বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও জানানো হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।