২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

লালমনিরহাটে আমন চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ

বাসস: ১৬ জুলাই ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
লালমনিরহাটে আমন চাষ বিষয়ে কৃষক প্রশিক্ষণ

লালমনিরহাট, ১৫ জুলাই ২০২৪ (বাসস) : জেলায় আজ বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধানের জাত সমূহের চাষাবাদ কলাকৌশল, আন্তঃ পরিচর্যা ও বীজ সংরক্ষণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ হল রুমে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদর কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।  
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘সিএসও’ ও প্রকল্প পরিচালক ড. মো.  শহিদুল ইসলাম, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালী প্রকল্পের ‘পিএসও’ ও উপ- প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান, রংপুর বিনা উপকেন্দ্রর ‘এসএসও’ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা  ড. মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন সদর উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

বাসস:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।