চলনবিলের কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান শুরু
রবি মৌসুমে নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলার চার হাজার ৯৭০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারির ডাল বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রণোদনার বীজ ও সার প্রদান করা হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।