২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কালীগঞ্জে ১৪৪০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা

এগ্রিবার্তা ডেস্ক ২০ নভেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কালীগঞ্জে ১৪৪০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা

গাজীপুরের কালীগঞ্জে বোরো ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১ হাজার ৪৪০ জন কৃষক এ সহায়তা পান। বৃহস্পতিবার, (২০ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলার ৮৪০ জন কৃষক উফশী বোরো জাতের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পেয়েছেন। একই সঙ্গে ৬০০ জন কৃষক পেয়েছেন হাইব্রিড জাতের ধানের বীজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আলী, উপজেলার বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সহ শতাধিক কৃষক-কৃষাণি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।