২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ১২ মণ শাপলা পাতা মাছ

এগ্রিবার্তা ডেস্ক ১ ডিসেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ১২ মণ শাপলা পাতা মাছ

যাত্রীবাহী বাসে মিলল সাড়ে ১২ মণ শাপলা পাতা মাছ। পটুয়াখালীর বাউফলে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ শাপলা পাতা মাছ জব্দ করেছে প্রশাসন। রোববার  দুপুর সারে ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

 বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলা পাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হচ্ছিল বলে প্রশাসনের কাছে গোপন তথ্য পৌঁছায়।


বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলা পাতা মাছ আনা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।