২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে

এগ্রিবার্তা ডেস্ক ৭ ডিসেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা হচ্ছে

গত মৌসুমে আলু চাষ করে ক্ষতিগ্রস্ত চাষিদের ভর্তুকি বা প্রণোদনা দেওয়া নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকদের সঙ্গে সভা শেষে কৃষির সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ তথ্য জানান।

 ‘আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করেছেন। আলু চাষিদের একটা ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা আছে আমাদের। নতুন আলু কিছু কিছু এসেছে, তবে এতে এবার ১৫ দিনের মতো দেরি হবে। এর মধ্যে যদি আল্লাহ আল্লাহ করে পুরোনো আলুগুলো চলে যায় তবে ভালো। আমরা কোল্ড স্টোরেজগুলো বলেছি এবার আলু ডিসেম্বর পর্যন্ত রাখতে হবে। কৃষক যাতে তার পুরো আলু বিক্রি করতে পারে।’- বলেন জাহাঙ্গীর আলম। 

আলু চাষ করা কৃষকদের কীভাবে ভর্তুকি দেওয়া হবে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আলুতে কৃষককে আমরা কীভাবে ভর্তুকি দিতে পারি সে বিষয়ে চিন্তাভাবনা হচ্ছে।’

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।