২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
প্রাণীসম্পদ

শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা

এগ্রিবার্তা ডেস্ক ৯ ডিসেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শেরপুরে সাড়ে ১৭ হাজার কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা

 ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে ১৭ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনা। প্রত্যেক কৃষককে এক বিঘা পরিমাণ জমি আবাদের জন্য এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড বীজ ধান এবং সার দেওয়া হবে। 

মঙ্গলবার সকাল ১১টায় শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনার বীজ ধান ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইশতিয়াক মজনুন ইশতি। 

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান লোপা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।