২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

৬ মণের শাপলা পাতা মাছ, কততে বিক্রি হলো ?

এগ্রিবার্তা ডেস্ক ২৪ ডিসেম্বর ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
৬ মণের শাপলা পাতা মাছ, কততে বিক্রি হলো ?

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ছয় মণ ওজনের শাপলা পাতা মাছ।

সোমবার উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে। স্থানীয়ভাবে এটি ‘হাউস মাছ’ হিসেবে পরিচিত।

বিকালে উপজেলার বড়খেরী মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে ১০ জন জেলে নৌকা থেকে মাছটি বড়খেরী ঘাটে নিয়ে আসে। ঘাটে মোতালেব বেপারীর আড়তে মাছটির নিলামে তোলা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।

ব্যবসায়ী কৃষ্ণ বেপারী বলেন, “‘হাউস মাছ’ সচরাচর পাওয়া যায় না। এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। যে দামে কিনেছি, এর চেয়ে ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।”

জেলে কীর্তন মাঝি বলেন, “অনেক দিন ধরেই জালে তেমন মাছ ধরা পড়ে না। এতে অর্থকষ্টে ছিলাম। বড় একটি শাপলা মাছ ধরা পড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।”

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।