৯ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ভেড়ামারায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

এগ্রিবার্তা ডেস্ক ২ ফেব্রুয়ারি ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভেড়ামারায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

যশোর অঞ্চলের টেকসহ কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুষ্টিয়ার ভেড়ামারায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ কৃষি উদ্ভাবকরা নিজ নিজ স্টল প্রদর্শন করছেন। 
সোমবার বেলা ১১টায় উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।  তার আগে মেলা উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 
পরে মেলা চত্বরে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের টেকসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত উপ-পরিচালক ওহাদিজ্জুমান (শস্য), ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মিজানুর রহমান। কুষ্টিয়া খামারবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা সুলতানা।
 

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।