২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

পাচারকালে লক্ষ্মীপুরে ৩০০ বস্তা সার জব্দ

এগ্রিবার্তা ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পাচারকালে লক্ষ্মীপুরে ৩০০ বস্তা সার জব্দ

লক্ষ্মীপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার নদী পথে পাচারকালে জব্দ করা হয়েছে। জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার  বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন থেকে একটি চক্র ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর নৌ-রুট ‘মজুচৌধুরী ফেরিঘাট’ দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচার করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইঞ্জিনচালিত লোহার ট্রলার ভর্তি ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়। এসময় দেলোয়ার নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।