২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষবিষয়ক প্রশিক্ষণ

এগ্রিবার্তা ডেস্ক ১৭ ফেব্রুয়ারি ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষবিষয়ক প্রশিক্ষণ

টেকসই কৃষি উন্নয়ন ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় মালচিং পেপার ব্যবহার করে সবজি চাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছর থেকে স্পেসাল প্রোগ্রাম ডেভেলপমেন্টের (কৃষি) আওতায় উদ্যোক্তা পর্যায়ে বিভিন্ন টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের কন্টাকটার বাড়ির দরজা বাজার সংলগ্ন এলাকায় উদ্যোক্তা পর্যায়ে ফসলখাতের আওতায় ‘মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষ’ বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ কামরুল হাসান। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন জিজেইউএসের কৃষি কর্মকর্তা মুরাদ হোসেন চৌধুরী। এ সময় জিজেইউএসের স্পেসাল প্রোগ্রাম ডেভেলপমেন্টের ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।