২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশন অন্তর্বর্তী কমিটি গঠন

এগ্রিবার্তা ডেস্ক: ১৭ আগস্ট ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রী এসোসিয়েশন অন্তর্বর্তী কমিটি গঠন

বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) আট সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠন হয়েছে।

শনিবার ( ১৭ আগস্ট) ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের কনফারেন্স কক্ষে এক সাধারণ সভায় পূর্ববর্তী কমিটিকে বাতিল ঘোষণা করে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়।

এ সময় আগের কমিটির সদস্যরা তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সমর্থন করায় সেই কমিটি গ্রহণযোগ্যতা বাতিল হয়েছে বলে জানান উপস্থিত কমিটির সদস্যরা।

বাহার অন্তর্বর্তীকালীন কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বাকৃবির পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেম। এছাড়া সদস্য হিসেবে আছেন মো. রফিকুল ইসলাম খান (ডন), পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপ পরিচালক মো. শরিফুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. গোলাম আজম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রাকিবুল হাসান, কাজী ফার্মস লিমিটেডের মো. সাইফুল ইসলাম, এভান্স এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.ফয়জুর রহমান (ফয়েজ)।

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।