২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

এগ্রিবার্তা ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ বলেছেন, চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে।

আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের বিস্তৃর্ণ চর এলাকায় মাটির গুণাগুণ ভালো। চরাঞ্চলে রপ্তানীমূখী অর্গানিক শস্য উৎপাদনের জন্য আদর্শ পরিবেশ বিদ্যমান। 

এ সময় তিনি আরও বলেন, ইন্ড্রাস্টিয়াল স্কেলে কৃষি পণ্য রপ্তানি করতে হলে, চরাঞ্চলের কৃষি উন্নয়নে প্রাধান্য দিতে হবে।

মন্ত্রী বলেন, কৃষিখাত শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষিখাতকে ঢেলে সাজানো হবে। 

এ সময় মোহাম্মদ আমীন উর রশীদ সারের ব্যবহার কমানো, মাটির গুণাগুন ঠিক করা, কৃষি সেচের খাল খননসহ বিবিধ বিষয়ে মন্ত্রী সরকারের পরিকল্পনার কথা জানান।

মতবিনিময়কালে কৃষি,  খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, প্রকৃত কৃষকগণ যাতে প্রণোদনা ও  কৃষি ঋণসহ কৃষি বিষয়ক সহায়তা পায়, সে বিষয়ে কাজ করতে হবে। 

কৃষক কার্ড প্রদানের জন্য সরকার কাজ শুরু করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।