২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কার্ড পাবেন: উপদেষ্টা

এগ্রিবার্তা ডেস্ক ১৪ মার্চ ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক কার্ড পাবেন: উপদেষ্টা

পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষককে কার্ড দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

পরীক্ষামূলকভাবে এটি চালুর কথা জানিয়ে তিতুমীর বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে দলীয়করণ করে গেছে। ফলে যার তালিকায় নাম থাকার কথা ছিল, তার নাম নেই। আবার যার তালিকায় নাম থাকার কথা ছিল না, তার নাম দেওয়া হয়েছে। এটি হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে।

তিনি বলেন , “তবে আমরা সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছি। সব ত্রুটি ও রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে প্রকৃত সুবিধাভোগী বা অধিকারভোগীর কাছে তার প্রাপ্য পৌঁছে দেওয়া হবে।” শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “এখন সবকিছু আগের সরকারের মত চলবে না। কারণ সরকার পরিবর্তন হয়েছে। তাই বর্তমান সরকারের কার্যক্রমেও পরিবর্তন আনতে হবে। কাজের পদ্ধতি, গতি ও দিক-নির্দেশনা সবকিছুতেই নতুন ধারা বা দৃষ্টিভঙ্গি আনতে হবে।”

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।


 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।