২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

গাজীপুরের বনভূমি দখলমুক্ত করলো বন বিভাগ

এগ্রিবার্তা ডেস্ক: ২০ আগস্ট ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
গাজীপুরের বনভূমি দখলমুক্ত করলো বন বিভাগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ উদ্যোগে গাজীপুরের চন্দ্রা বন বিটের বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এ বনভূমি অবৈধ দখলের বিষয়টি অবহিত হলে পরিবেশ উপদেষ্টা র‍্যাবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন। উপজেলা প্রশাসন, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় বন বিভাগ ১৯ আগস্ট সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

উল্লেখ্য, ১৪ আগস্ট গাজীপুরের চন্দ্রা বিটের কালামপুর মৌজার গেজেটভুক্ত বনভূমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ করার চেষ্টা করা হয়। বন বিভাগ নির্মাণাধীন বিশালাকার মার্কেট নির্মাণ কাজে বাধা দিলে জবরদখলকারীরা বনকর্মীদের আক্রমণ করে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সকলের সহযোগিতায় সমৃদ্ধ এ বনভূমি অবৈধ দখলমুক্ত করার পর গাছের চারা লাগিয়েছে বন বিভাগ।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।