২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

পাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

এগ্রিবার্তা ডেস্ক: ২১ আগস্ট ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্যের পদত্যাগপত্রের চিঠি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন তার ব্যক্তিগত সহকারী মো. মনিরুজ্জামানের বরাত দিয়ে বলেন, আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে পদত্যাগ করলাম। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।

উল্লেখ্য, ১২ এপ্রিল ২০২২ ইং তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাফিজা খাতুনকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য এবং দেশের মধ্যে চতুর্থ নারী উপাচার্য ছিলেন।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।