২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

মৎস্য অধিদপ্তরের টিওএন্ডই হালনাগাদে ৭ সদস্যের কমিটি গঠন

এগ্রিবার্তা ডেস্ক ৫ জুলাই ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মৎস্য অধিদপ্তরের টিওএন্ডই হালনাগাদে ৭ সদস্যের কমিটি গঠন

মৎস্য অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো ও জনবল সংশ্লিষ্ট ‘টিওএন্ডই’ হালনাগাদ করার লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফজলুল কাবীরকে কমিটির সভাপতি এবং মূল্যায়ন কর্মকর্তা মো. সাইফুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্য হলেন— ড. মো. ইফতেখারুল আলম, মো. মোজাম্মেল হক, মো. আরিফুল ইসলাম, ড. মো. হাফিজুর রহমান এবং মো. রবিউল করিম।

গঠিত এই কমিটিকে মৎস্য অধিদপ্তরের আওতাধীন টিওএন্ডই হালনাগাদ করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উত্থাপিত বিষয়াদি যাচাই-বাছাই করে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।