৫ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

বজ্রপাত রোধে টাঙ্গাইলে তালবীজ রোপণ

এগ্রি বার্তা প্রতিবেদক ৫ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ২১ বার পঠিত
শেয়ার করুন:
বজ্রপাত রোধে টাঙ্গাইলে তালবীজ রোপণ

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মূর্খ সংঘের’ আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ প্রকৃতি ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভয়াবহ বজ্রপাত রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টাঙ্গাইল জেলাব্যাপী তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন অধিদফতরের উপ-পরিচালক মো. আশেক পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ কার্যক্রম বাড়াতে কাজ করতে হবে। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাত রোধে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘মূর্খ সংঘ’ এর উদ্যোগে তাল বীজ লাগানোর যে কার্যক্রম শুরু করেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদ হাসান খান টিটন, মো. চঞ্চল চৌধুরী, শামীম আলম মামুন,‘মূর্খ সংঘ’এর উদ্যোক্তা মোস্তাক আহমেদ রানা উপস্থিত ছিলেন।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।