২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দেবেন

বাকৃবি প্রতিনিধি: ২৮ আগস্ট ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দেবেন

বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দেবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ। মঙ্গলবার  (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ওই আদেশে বলা হয়েছে, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বন্যাপীড়িত এলাকার মানুষদেরকে সহযোগীতার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রশাসন বিভাগের প্রেরিত পত্রের প্রেক্ষিতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/ কর্মচারীগণের  ০১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ 'প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল'-এ জমা প্রদান করার গৃহীত সিদ্ধান্তের আলোকে এ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারীগণের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনপূর্বক 'প্রধান উপদেষ্টার ত্রান ও কল্যাণ তহবিল'-এ জমা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাকৃবি প্রতিনিধি:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।