২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বীজতলা প্রস্তুত করছে বশেমুরকৃবির

এগ্রিবার্তা ডেস্ক: ২ সেপ্টেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বীজতলা প্রস্তুত করছে বশেমুরকৃবির

বন্যাকবলিত কৃষকদের পাশে দাঁড়াতে বীজতলা প্রস্তুত করছে বশেমুরকৃবির "শিক্ষক ও শিক্ষার্থীরা"। বন্যার্তদের কৃষি পুনর্বাসন কার্যক্রমের আওতায় আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ব (Agronomy) ডিপার্টমেন্টের গবেষণা মাঠে ১ একর জমিতে বিনাধান-১৭ এবং বিআর-২৩ এর প্রায় ৩১০ কেজি বীজ বপন করা হয়৷ যথাসময়ে ফেনীর পরশুরাম উপজেলায় নির্ধারিত ১০০ কৃষকদের সরবরাহ করা হবে৷ এই নিমিত্তে উপজেলা কৃষি অফিসারের সহযোগিতায় মাঠপর্যায়ে কৃষকদের লিস্ট করার জন্য খুব শীঘ্রই একটি টিম পরশুরামের চিথলিয়া ইউনিয়নের মালিপাথর গ্রামে যাবে। 

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।