ভ্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মারাত্মকভাবে ছুরিকাঘাতে আহত
ভ্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ময়মনসিংহ চ্যাপ্টার সাধারন সম্পাদক, এ্যাব ফরিদপুর চ্যাপ্টারের সংগ্রামী সভাপতি, মিল্ক ভিটা অফিসার এসোসিয়েশনের সভাপতি ও ব্যবস্থাপক (সমিতি), দুগ্ধ ভবন, তেজগাঁও ঢাকা এ ডা; আখতার হোসেন নোবেল গত বৃহস্পতিবার বিকেলে নাবিস্কো মোড়ে মারাত্মকভাবে ছুরিকাঘাতে আহত হয়ে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তাঁর চল্লিশটি সেলাই লেগেছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। ভ্যাবের সকল নেতৃবৃন্দ এই ঘটনার নিন্দা প্রকাশ করছে এবং দু:ষ্কৃতিকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য জোর দাবী জানিয়েছে। মহান আল্লাহ তাঁকে যেন দ্রুত সুস্থতা দান করেন সেজন্য সকলের নিকট দোয়া চেয়েছেন ।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।