২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

১ নম্বর সতর্ক সংকেত নদীবন্দর সমূহকে

এগ্রিবার্তা ডেস্ক: ১৬ সেপ্টেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
১ নম্বর সতর্ক সংকেত নদীবন্দর সমূহকে

আজ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অফিসের পূর্বাভাসে আজ এ কথা বলা হয়।
আবহাওয়া অধিদপ্তর থেকে পাঠানো পৃথক এক বুলেটিনে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা এবং  চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব  দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে  বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এসব এলাকার  নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।