২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

SRDI ডিজির সংযুক্ত কর্মকর্তা মেহেদী হাসানের নের্তৃত্বে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের উপর হামলার চেষ্টা

এগ্রিবার্তা ডেস্ক: ২৪ সেপ্টেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
SRDI ডিজির সংযুক্ত কর্মকর্তা মেহেদী হাসানের নের্তৃত্বে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের উপর হামলার চেষ্টা

২৩/০৯/২০২৪ খ্রিঃ তারিখে এসআরডিআই এর এনালাইটিক্যাল সার্ভিসেস উইং এর প্রথম শ্রেণীর কর্মকর্তারা মহামান্য আদালতের এনক্যাডারমেন্ট সংক্রান্ত রায় বাস্তবায়ন করন ও বিভিন্ন বৈষম্যনিরসনের দাবি নিয়ে ডিজির দপ্তরে যান। 

এসময় ডিজি কোন সমাধান না দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। অফিসাররা ডিজির কাছে শান্তিপূর্ণ সমাধান চান এবং বার বার ডিজিকে অনুরোধ করতে থাকেন। এক পর্যায়ে ডিজির সংযুক্ত কর্মকর্তা ফ্যাসিবাদী মেহেদী হাসানের প্রত্যক্ষ মদদে ৩য় ও ৪র্থ  শ্রেণীর কর্মচারিদের দিয়ে কর্মকর্তাদের সেখান থেকে সরে যেতে বলেন এবং প্রান নাশের হুমকি দেন। কথিত আছে যে ড্রাইভার, আউটসোর্সিং কর্মচারি ও অনিয়মিত শ্রমিকদের সমন্বয়ে প্রধান কার্যালয়ে ডিজি একটি রক্ষীবাহিনী গঠন করেছেন। কর্মকর্তারা ডিজির কাছে তাঁদের দাবির বিষয়ে অনড় থাকলে কর্মচারিরা কর্মকর্তাদের গায়ে হাত দিতে উদ্যত হয় ও হৈ হট্টগোল করে বিব্রতকর পরিস্থিতি তৈরী করে। এসময় অবৈধভাবে (অর্গানোগ্রামে উপপরিচালক পদ নেই)  উপপরিচালক (প্রশাসন) পদে বসা শরিফুল ইসলাম সিনিয়র কর্মকর্তাদের সাথে তর্কে জড়ান ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। 

ডিজির সংযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও দূর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এই সংযুক্ত কর্মকর্তা কিছুদিন পূর্বে প্রতিষ্ঠানের গোপনীয় একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পাবলিক গ্রুপে ফাঁস করে প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করেন। এছাড়াও ডিজির তোষামোদকারী ফ্যাসীবাদি আওয়ামী সরকারের কিছু  সিনিয়র কর্মকর্তা একই সাথে একাধিক অফিসের আয়ন-ব্যায়ন কর্মকর্তার দায়িত্ব হাতিয়ে নিয়ে দিনের পর দিন সরকারি অর্থ আত্মসাৎ করে যাচ্ছেন। এর প্রেক্ষিতে মহামান্য আদালতের এনক্যাডারমেন্ট বিষয়ক রায় দ্রুত বাস্তবায়ন, ডিজির সংযুক্ত কর্মকর্তার অপসারণ ও কর্মকর্তাদের উপর হামলা চেষ্টার বিচারের দাবিতে এনালাইটিক্যাল সার্ভিসেস উইং এর কর্মকর্তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেন।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।