শেকৃবি কম্পিউটার ক্লাবের আয়োজনে ডিজিটাল মার্কেটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবি কম্পিউটার ক্লাব (SAUCC) এবং WIT Institute-এর যৌথ উদ্যোগে আয়োজিত "Excellence in Digital Marketing" শীর্ষক অফলাইন ওয়ার্কশপটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিষয়ক পরিচালক ড. মোহাম্মাদ রাশেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের গুরুত্ব সম্পর্কে ধারণা দিয়েছেন। এছাড়াও তিনি প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজনীয়তা এবং শিক্ষাক্ষেত্র ও কর্মজীবনে এর প্রভাব সম্পর্কে আলোচনা করে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্বারোপ করেন।
ক্লাবের মডারেটর মোঃ মাসুদুল হাসান (মিথুন) এবং নাজমুস সাকিব অনিক স্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা ছাত্র পরামর্শক স্যারকে সম্মাননা হিসেবে ক্লাবের লোগো তুলে দেন, পাশাপাশি WIT Institute-এর প্রতিনিধির হাতে ক্লাবের লোগো স্মারক হিসেবে প্রদান করা হয়।
শেকৃবি কম্পিউটার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইফতেখার ওমর এর সঞ্চালনায় ওয়ার্কশপের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাদিয়া হোসেন মীম।
পুরো সেশনটি পরিচালনা করেন WIT Institute-এর প্রতিষ্ঠাতা ও সিইও নাজিফ রাফি। তাঁর সেশনটি অত্যন্ত প্রানবন্ত ও তথ্যসমৃদ্ধ ছিল। তিনি Fundamentals of Digital Marketing, Types of Digital Marketing, Future Opportunities in Digital Marketing এবং Job Opportunities in Digital Marketing বিষয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল English Therapy-এর পক্ষ থেকে বিশেষ উপহারের আয়োজন। ওয়ার্কশপ শেষে শিক্ষার্থীরা সেশনটি অত্যন্ত কার্যকরী এবং ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।