বিশ্ব ডিম দিবস উদযাপনে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বিশ্ব ডিম দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি: ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
আগামী ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার, সারাদেশে পালিত হতে যাচ্ছে বিশ্ব ডিম দিবস। প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), এবং ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) যৌথভাবে দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এ বছরের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে: "ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি।" দিবসটি উপলক্ষে ঢাকাসহ বিভিন্ন জেলা শহর এবং দেশের ৬টি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে পোস্টার ছাপানো, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সিদ্ধ ডিম বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঢাকার অনুষ্ঠানসূচি:
বর্ণাঢ্য শোভাযাত্রা: সকাল ৯টায় রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হবে, যা মানিক মিয়া এভিনিউয়ে প্রদক্ষিণ করবে।
আলোচনা সভা: সকাল ৯:৩০টায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটের থ্রি-ডি হলে ডিম দিবসের মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার এবং বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর।
বিপিআইসিসি সেক্রেটারি দেবাশিস নাগ জানিয়েছেন, এবারের বিশ্ব ডিম দিবস উপলক্ষে গ্রামীণ এলাকাগুলোতেও ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি দেশবাসীকে এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভায় সকলের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।