২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

মধ্যরাতে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ।

এগ্রিবার্তা ডেস্ক ২৫ অক্টোবর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মধ্যরাতে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মধ্যরাতে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা ক্যাম্পাসকে রণক্ষেত্রে পরিণত করে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১২টার দিকে ছাত্রদলের বহিরাগত নেতাকর্মীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। সংঘর্ষের পর শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সড়কে অবস্থান নেন।

জানা গেছে, কৃষি গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল তাদের দলীয় ব্যানার টানানোর চেষ্টা করে। তবে কিছু অজ্ঞাত ব্যক্তি ব্যানারটি ছিঁড়ে ফেললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা উসকানিমূলক আচরণ শুরু করলে মারামারির সূত্রপাত ঘটে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা রণক্ষেত্রের মতো হয়ে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোজাম্মেল হক জানান, পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।