স্বকীয়তা রক্ষায় গুচ্ছ থেকে সরে আসার চেষ্টা করবে বাকৃবি
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে ভর্তি পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, 'বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল অনুষদ, করিম ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ মোট ২০টি অঞ্চলে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষাবিষয়ক সকল পূর্বপ্রস্তুতি আমরা নিয়েছিলাম।'
এ সময় কৃষিগুচ্ছ থেকে বের হয়ে আসার বিষয়ে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, 'এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত জনশক্তি তৈরি হবে যা দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে। বাকৃবির স্বতন্ত্রতা ও আদর্শকে বজায় রাখতে আমরা গুচ্ছ থেকে বের হয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করব।'
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। একযোগে দেশের ৯ টি বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যার মধ্যে বাকৃবিতে আসন ছিলো ১২ হাজার ৬শত ৩৪ জন, যা সর্বোচ্চ।
ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পরপরই পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার পরিবেশ পরিদর্শনে যান বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াসহ বাকৃবি প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট এবং ময়মনসিংহ জেলা পুলিশ। ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
মুসাদ্দিকুল ইসলাম তানভীর, বাকৃবি প্রতিনিধি
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।