২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

খুকৃবির নতুন ভাইস চ্যান্সেলর হলেন ড. নাজমুল আহসান

এগ্রিবার্তা ডেস্ক ২ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
খুকৃবির নতুন ভাইস চ্যান্সেলর হলেন ড. নাজমুল আহসান

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. নাজমুল আহসান, যিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ড. নাজমুল আহসানের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগের মেয়াদ চার বছর হবে এবং তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

ড. নাজমুল আহসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএস ডিগ্রি অর্জন করেছেন এবং জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর গবেষণা সম্পন্ন করেছেন।

এর আগে, প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী ব্যক্তিগত কারণে ভাইস চ্যান্সেলর পদ থেকে পদত্যাগ করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।