বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) নেতৃবৃন্দ। রবিবার বিকেল সাড়ে ৪টায় উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্যাম্পাস সাংবাদিকরা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পথে বিভিন্ন প্রতিকূলতা এবং দাবি তুলে ধরেন। উপাচার্য বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি উল্লেখ করেন, যদি সাংবাদিকরা দায়িত্বশীলতার সঙ্গে তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশন করেন, তবে তাদের গ্রহণযোগ্যতা সমাজে বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য আইকিউএসির মাধ্যমে খুলনার অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হবে। এছাড়া, সাংবাদিকদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো শিগগিরই পূরণের চেষ্টা করা হবে।
উপাচার্য শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কোর্স রেজিস্ট্রেশন ফি পুনঃনির্ধারণের জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। তিনি বলেন, ওই কমিটির সুপারিশ অনুযায়ী ফি পুনঃনির্ধারণ করা হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং খুবিসাসের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।