কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেকৃবির অধ্যাপক রাশেদুল ইসলাম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন অধ্যাপক ড. রাশেদুল ইসলামকে আগামী ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ যোগদানের দিন থেকে কার্যকর হবে।
ড. রাশেদুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মাহিয়ারপুর গ্রামের মো. খেতাব উদ্দিন মন্ডল ও খয়রন নেছার কনিষ্ঠ সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি কৃষিতে অবদানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত কৃষক-গবেষক সম্মেলনে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে একমাত্র আমন্ত্রিত ছিলেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।