ঢাকা, ১ এপ্রিল ২০২৬, বুধবার

নীলফামারীতে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ



ক্যারিয়ার

এগ্রিবার্তা ডেস্ক

(১ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯:১৫ পূর্বাহ্ন

agribarta

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিস এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদরের সহযোগিতায় সদর উপজেলার চারটি ইউনিয়নের ১৭জন নারী ও পুরুষের জন্য দুইদিন ব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ গতকাল সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে সদরের হারোয়া মিশন হলে, যেখানে ‘সুস্থ সবল দেহ চান, নিয়মিত মাশরুম খান’ শ্লোগান নিয়ে মাশরুম চাষের কৌশল শিখিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আতিক আহমেদ এবং উদ্যোক্তা হাবিবুর রহমান।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মৈত্রী ¯স্লা ল জানান, পলাশবাড়ী, খোকশাবাড়ী, টুপামারী ও পৌর এলাকার বেকার যুবক, ইউপিজি সদস্য, উৎপাদক দলের সদস্য ও আরসি পরিবারের সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। ফেব্রুয়ারি মাসে মাশরুম স্পন (বীজ) ও প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে।