সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জার্মান সরকার। ডাড হেলমুট-শ্মিট মাস্টার্স স্কলারশিপের (DAAD Helmut Schmidt Master’s Scholarship) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৫।
জার্মানির অন্যতম স্কলারশিপ হলো ডাড (DAAD) স্কলারশিপ। যার পূর্ণরূপ German Academic Exchange Service।
সুযোগ-সুবিধা—
জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাডের সুযোগ-সুবিধা অনেক বেশি। এ স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাবেন, তা হলো—
*টিউশন ফি ও পরীক্ষার ফি;
*মাসিক ভাতা ৯৯২ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪২ হাজার ১২৩ টাকা);
*উপযুক্ত ভ্রমণ ভাতা প্রদান করবে;
*স্বাস্থ্য বিমা সুবিধা দেবে;
*বাড়িভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা;
*অধ্যয়ন ও গবেষণাকাজের জন্য ভর্তুকি দেবে;
*৬ মাস মেয়াদি জার্মান ভাষা কোর্স শেখাবে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*সবশেষ ডিগ্রি প্রাপ্তির ৬ বছরের মধ্যে আবেদন করতে হবে;
*প্রার্থীকে উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে;
*ইংরেজি অথবা জার্মান ভাষায় আবেদন করতে হবে;
*আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেটসহ অন্যান্য ডকুমেন্ট পাঠাতে হবে;
আবেদনের লিংক - https://www.opportunitiescircle.com/daad-helmut-schmidt-scholarship/
