ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার

পদ্মার এক ইলিশ ও এক কাতলা ৬০ হাজারে বিক্রি



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(৬ মাস আগে) ১২ নভেম্বর ২০২৫, বুধবার, ৭:০১ অপরাহ্ন

agribarta

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দেড় কেজি ওজনের একটি ইলিশ এবং প্রায় ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মাছ দুটি কিনে নেন ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। এর আগে আজ ভোরের দিকে পদ্মা নদীর পৃথক স্থানে জেলেদের জালে মাছ দুটি
স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা বলেন, গতকাল মঙ্গলবার রাতে পদ্মা নদীতে মাছ ধরতে যান গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের জেলে পরান হালদার ও তাঁর লোকজন। আজ ভোরের দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখতে পান একটি বড় ইলিশ। পাশাপাশি আরও কয়েকটি মাছ পান তাঁরা। পরে সকালে বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারে নিয়ে যান। আড়তে ইলিশটি ওজন দিয়ে দেখা যায়, এটি প্রায় দেড় কেজি ওজনের। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ইলিশটি কিনে নেন।
এ ছাড়া পদ্মা নদীতে পাবনার জেলে কৃষ্ণ হালদার ও তাঁর লোকজন ভোররাতের দিকে জাল ফেলে বড় আকারের একটি কাতলা মাছ পান। কাতলাটি বিক্রির জন্য নিয়ে ওজন করে দেখা যায়, মাছটি প্রায় ১৯ কেজির। নিলামে সর্বোচ্চ দামে এই মাছও কিনে নেন শাহজাহান শেখ।

মৎস্য থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন

সর্বশেষ