ঢাকা, ২৫ মে ২০২৬, সোমবার

মাছের চিকিৎসায় ‘মৎস্য হাসপাতাল’



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(৬ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৬:২১ অপরাহ্ন

agribarta

মাছের চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে ‘ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল’-এর উদ্বোধন করা হয়েছে।

এর উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহ আলম সরকার।

বেসরকারিভাবে সেবামূলক এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাস। মাছের রোগবালাইসহ মাছচাষ বিষয়ক যে কোনো সমস্যার সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করা হবে এই হাসপাতালে। অনুষ্ঠানে শাহ্ আলম সরকার বলেন, মানুষের অসুখ-বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয়, তেমনই মাছের অসুখ সারাতে বা যে কোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় খামারিসহ দেশের মাছ চাষিরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মো. সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মো. ইয়াসিন বিশ্বাস, হজরত সরদার ও মো. শফিকুল ইসলাম গাজী প্রমুখ।

মৎস্য থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন

সর্বশেষ