ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার

পুনর্মিলনীতে এসে কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর মৃত্যু



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৭:১২ অপরাহ্ন

agribarta

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালে হৃদরোগে মৃত্যুবরণ করেছেন কৃষি অনুষদের  সাবেক শিক্ষার্থী আবু সাদাত সায়েম।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার। বু সাদাত সায়েম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দুই দিনব্যাপী মিলনমেলা আনন্দ থেকে গভীর শোকে রূপ নিয়েছে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার বলেন, তার আকস্মিক মৃত্যুতে রিইউনিয়নের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। তার এই প্রয়াণে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ