ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

জাতীয় কৃষি পুরস্কারের নাম পরিবর্তনে অনুমোদন



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ দিন আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৫ অপরাহ্ন

agribarta

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’-এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই পুরস্কারটি ‘জাতীয় কৃষি পুরস্কার’ নামে পরিচিত হবে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
তিনি জানান, ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬’-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ ছাড়া সভায় জননিরাপত্তা ও প্রশাসনিক সংস্কার সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

এর মধ্যে রয়েছে– পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬-এর খসড়া অনুমোদন; কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন; বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ-২০২৬ ও ডাক সেবা অধ্যাদেশ-২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন।